চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সদ্য নিবন্ধিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
সুপ্রিম পার্টি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩, ৪,৫,৬,৭, ৮ নম্বর ওয়ার্ড এবং সাতকানিয়া উপজেলা খাগরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় সুপ্রিম পার্টির একটি প্রতিনিধি দল এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে ।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের খাদেম গাজী সালাউদ্দীন মাইজভাণ্ডারী, বিএসপি চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ শরিফুর রহমান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম জেলা সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন রাজিব, আইটি বিষয়ক সম্পাদক পাবেল মাহমুদ, দপ্তর সম্পাদক মহিব উল্লাহ চৌধুরী, শাহজাদা সৈয়দ জুনায়েদুল আনোয়ার, সৈয়দ মিজানুর রহমান, হাফেজ মাওলানা কেরামত আলী, মোহাম্মদ সুজন, মোহাম্মদ আবু চৌধুরী প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
