দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের এমপ্লয়িজ ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইয়ুব খান (আব্বাছ) আর সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম চৌধুরী।
এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭ মেয়াদ) সাধারণ নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে এবং পাঁচটি মনোনয়নপত্র বৈধ হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গতকাল রোববার (১ জুন) বৈধ পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকি তিন প্রার্থী হলেন-সহসভাপতি এস এম ওসমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জেবল হোসেন ও অর্থ সম্পাদক মো. জামাল হোসেন।
নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমান, কমিশনার জোবেদা সুলতানা ও মোহাম্মদ মীর হোসেন।
আরও পড়ুন: চিটাগাং চেম্বারের ‘দুর্নীতিবাজ’ সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফারুক বরখাস্ত
