, | |

মূলপাতা প্রেস রিলিজ

হাজী জাকারিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত


অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক কাউন্সিলর শফিউল আলম।
প্রকাশের সময় :৩ জুলাই, ২০২৫ ১১:০১ : অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মো. জাকারিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের পরিচালক ও সাবেক কাউন্সিলর শফিউল আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাইমুর ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি লায়ন এম.এইচ শাহ বেলাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক জনাব শাহীজুল ইসলাম, মিসেস নিলুফার ইয়াছমিন, সহকারী প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র দাস, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মঞ্জুর আলম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া হোসেন।

সভায় মরহুম হাজী মো. জাকারিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর