সংযুক্ত আরব আমিরাত বিএনপির অন্যতম নেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র প্রাদেশিক সিটি আল আইন শাখার সভাপতি মুহাম্মদ আজগর চৌধুরীর মা আমেনা বেগম মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
আমেনা বেগম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জহুরুল হক চৌধুরীর (পোষ্ট মাষ্টার) সহধর্মিনী। আজ শুক্রবার বাদে জুমা স্থানীয় নতুন হাট সংলগ্ন আবুল হোসেন চৌধুরী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।
আজগর চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
শোক বার্তায় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, মরহুম জহুরুল হক চৌধুরীর সহধর্মিনী ছিলেন জাতীয়বাদী আদর্শের একজন মহিয়সী নারী। সমাজ বিনির্মানে মরহুম স্বামীকে সাহস যুগিয়েছেন তিনি। সন্তান-সন্তুতিদের ইসলামী জাতীয়তাবাদের আদর্শে গড়ে তুলতে অনন্যা ভুমিকা পালন করেছেন তিনি। সমাজে তাদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রবাসী বিএনপি নেতা মুহাম্মদ আজগর চৌধুরীর মায়ের মৃত্যুতে রাউজান উপজেলা বিএনপি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপি, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাউজান ঐক্য পরিষদ শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার স্মরণে সাজ্জা বিএনপির দোয়া মাহফিল ও স্মরণ সভা
