, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বিএনপি নব্য স্বৈরাচারের পথে হাঁটছে: নাহিদ ইসলাম

সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় লাখো মানুষের ঢল



রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট
প্রকাশের সময় : ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ

সিলেটের কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রায়’ লাখো মানুষ অংশ নিয়েছেন। এ সময় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার নব্য স্বৈরাচারের পথে হাঁটছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার উত্তর বাজারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বের হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই পদযাত্রা ঠেকাতে রাস্তায় ট্রাক, বালুবাহী ট্রাক্টরসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এটি ‘তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা’।

এনসিপির আহ্বায়ক বলেন, হামলা ও বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যায় না। জুলাইয়ের অঙ্গীকার-সংস্কার ও বিচারের দাবিতে তারা মাঠে রয়েছেন। অতীতে দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব হয়নি।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন যারা জনগণের আন্দোলনের বাইরে ছিলেন, তারা ক্ষমতায় এসে জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাস চালানোর পথে হাঁটছেন। বিএনপি স্বৈরাচার ও সন্ত্রাসের পথে এগোলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমানের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশে এসে পরিকল্পনার কথা বলেছিলেন, সেই পরিকল্পনা কী?’

নাহিদ ইসলাম বলেন, আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। তবে তাদের ছবি ব্যবহার করে কেউ সন্ত্রাস, জমি দখল বা চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না। দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, দেশের মানুষ নানা সংকটের মধ্যে রয়েছে। গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম বেড়েছে। টিসিবির লাইনে দাঁড়িয়ে এক নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে বিরোধীদল হিসেবে সমালোচনা করতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা।

আরও পড়ুন: সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর