চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এসব ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে জমির উদ্দিন নাহিদ বলেন, দেশকে উন্নত করতে হলে দেশের সমাজকে সমৃদ্ধ করতে হলে নারী সমাজের মূল্যায়নের বিকল্প নেই। দেশের অর্ধ গুষ্টি জনগণ নারী তাদেরকে বাদ দিয়ে কোন ভাবে দেশ এগিয়ে নেওয়া যাবে না। তাই মহিলাদেরকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড সহ নানাবিদ কর্মসংস্থান হাতে নিয়েছে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই এবং সর্বাত্মক সহযোগিতা করব। দেশের নারীদেরকে সচেতন করতে হলে পরিবারকে শক্তিশালী করতে হলে শিক্ষা অবশ্যই প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে নারী সমাজের ভূমিকা রাখতে হবে।
ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাই থানা মহিলা দলের সভাপতি সাইমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেনু ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দল নেত্রী বেগম রাহেলা জামান, পাঁচলাইশ থানা মহিলা দল নেত্রী জোহরা বেগম, রাশেদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ।
আরও পড়ুন: ডা. শাহাদাত এখন কীভাবে মেয়র পদে আছেন?
