আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নগরীর ৪২ নম্বর পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি ষোলশহর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, এদেশের ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে এবং পালিয়ে গিয়েছে। পতিত আওয়ামী লীগের পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিশ্বের কোথাও পালিয়ে যাওয়া কোনো পতিত স্বৈরাচার ও কোনো রাজনৈতিক দল পুনরুজ্জীবিত হওয়ার ইতিহাস নেই এবং আগামীতে আওয়ামী লীগও পুনরুজ্জীবীত হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড যারা করেছেন এবং করছেন তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, রক্তাক্ত রাজপথের প্রতিশোধ নিতে গেলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভালো হওয়ার সময় রয়েছে ভালো হয়ে যান। না হয় জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
৪২ নম্বর পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফয়েজ আহমদ, আব্দুল বাতেন, ইউনুস,সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মোনা মোহাম্মদ এনাম মোহাম্মদ ওসমান চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ সম্পাদক মোঃ কামাল হোসেন সহ সম্পাদক,জাকির হোসেন মিশু জাফর হোসেন রনি খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শাহেদ হোসেন খান পারভেজ সাবেক যুগ্ন আহবায়ক কামাল হোসেন সদস্য মোঃ রফিক পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেক দলের যুগ্ন আহবায়ক নুরুল কবির পলাশ, কামাল হোসেন সদস্য ওমর ফারুক ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়াজ এসব দলের আহ্বায়ক মোঃ ওসমান গনিচট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম টিটু, কামরুল হুসাইন কুতুবী, পলিটেকনিক ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহারুল আল রাফি যুগ্ন আহবায়ক হাসিনুর রহমান ছোটন প্রমুখ।
আরও পড়ুন: চট্টগ্রামে অভিনব কায়দায় যুবদল নেতার চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টা
