চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মাসজিদ প্লাজায় আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এ দিন বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত এই ক্বিরাত সম্মেলন চলবে।
সম্মেলনে এই বছরও বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারিরা পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর কণ্ঠে তেলওয়াত করবেন।
আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সম্মেলন সফল করতে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সুফি মিজানুর রহমান বিখ্যাত ক্বারিদের কন্ঠে পবিত্র কোরআন মাজিদের মনমুগ্ধকর তেলোয়াত শোনার জন্য সকলকে আহবান জানিয়েছেন। তিনি সকলকে পরিবারের সদস্যদের নিয়ে এ বিরল ক্বিরাত সম্মেলনে যোগ দেয়ার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন জমিয়াতুল মসজিদের খতিব আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ, সিরাজুল মোস্তফা, আনোয়ারুল হক, খোরশেদুর রহমান, প্রফেসর কামাল উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, দিলশাদ আহমেদ, হাফেজ সালামত উল্লাহ, ইমাম হাফেজ আহমেদুল হক, মাওলানা মোহাম্মদ ইসকেন্দার আলম, আবু সাইদ মোহাম্মদ হামেদ, মনসুর সিকদার, মাহবুবুল হক, মঈনদ্দিন মিটু, জহির উদ্দিন, সাহাব উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: অজু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে?
