বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা প্রেস রিলিজ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী দিলেন যুবলীগ নেতা দেবু


নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৩০ মার্চ ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামে যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে তিনি স্কুল ব্যাগ ও খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিনি এই উদ্যোগ নেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মারুফ আহমদ সিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক শিরিন আকতার, বুবলী ভট্টাচার্য, রুমি দাশ, মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, রায়হান নেওয়াজ সজীব, মো. ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ্, মারুফুল ইসলাম মারুফ, মো. সাজিবুল ইসলাম সজিব, সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, হারুনুর রশীদ সামিউল, বিনয় দে, জয় দাশ ঠাকুর, অপূর্ব দাশ, ধ্রব নন্দী প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর