, | |

মূলপাতা নির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে জয়ী মির্জা ফখরুল


ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৩ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৮১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন মোট ২ লাখ ৩২ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট। ৯৬ হাজার ২২৩ ভোটের ব্যবধানে মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮৯২ ভোট পেয়েছেন এবং নির্বাচনে মোট ৪ হাজার ৪৩১টি পোস্টাল ভোট সংগৃহীত হয়েছে।

বিজয় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অর্জনকে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো বিজয়ই মূলত জনগণের। আমি ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা ভোটের মাধ্যমে আমাকে আবারও ঋণের বাঁধনে বাঁধলেন। এখন আমার প্রধান চিন্তা হলো কীভাবে এই ঋণ শোধ করবো। আমি আমার কাজের মধ্য দিয়ে তাঁদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

আরও পড়ুন: কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর