, | |

মূলপাতা আওয়ামী লীগ

বিদেশিদের কোনো কথা শুনবো না: ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের
প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২৩ ৩:৪২ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশিদের সঙ্গে কোনো উন্নয়ন বা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো কথা শুনবো না।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বহির্বিশ্বের উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়? তাদের নির্বাচনের সময় এমন প্রশ্ন ওঠে? আমাদের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে? আর আমরা কেন তাদের কথা শুনবো?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশ নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা মিসলিড করেছে। তারা ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে কথা না বলে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। বাংলাদেশ নিয়ে তাদের ভাবতে হবে না।’

আরও পড়ুন: বিরোধীদের বেআইনি গ্রেপ্তার ও সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সংবিধান যেভাবে বলেছে, নির্বাচন সেভাবেই হবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী শিডিউল ঘোষণা করবেন। সেটা সরকারের কাজ নয়। এর বাইরে কিছু হবে না।’

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন বন্ধ হয়ে থাকবে না। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ঠিক রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হতেই হবে। সেখানে কোনও দল না এলে নির্বাচন হবে না, এটা ভাবা ভুল।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর