, | |

মূলপাতা জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ: সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার


অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১ নভেম্বর, ২০২৬ ৯:১৪ : পূর্বাহ্ণ

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইন শৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের গভীরতা খতিয়ে দেখতে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে বর্তমানে সংস্থাটির কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগের মামলার আসামি তিনি। তিনি এখন ডিবিতে আছেন।

আরও পড়ুন: মৃত্যুর রাতে এক তরুণীর সঙ্গে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

Rajniti Sangbad


আরও খবর