চট্টগ্রামে স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মাহমুদা খানম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থী ছিলেন।
মাহমুদার স্বামীর নাম আনিসুল ইসলাম। তিনি পেশায় আইনজীবী।
মাহমুদার মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে গতকাল রোববার রাতে নগরের চাঁদগাঁও থানায় একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় আনিসুলকে।
গতকাল রাত নয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে আনিসুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদগাঁও থানার ওসি মইনুর রহমান বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মাহমুদার খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে তার মৃত্যু হয়েছে। নির্যাতনের কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাহমুদার স্বামী আনিসুলকে রিমান্ডে আনা হবে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: কিষোয়ানের বিস্কুটের ভেতরে দেড় ইঞ্চি লম্বা হিজাব পিন!
