বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা নির্বাচন

ভোটের লড়াইয়ে জিতলেন ৭ নারী প্রার্থী



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বিএনপি। দলটি নির্বাচন কমিশনের ঘোষিত ২৯৭ আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসন পেয়েছে। এরমধ্যে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। সব মিলিয়ে এবার সরাসরি ভোটে সাত নারী প্রার্থী সংসদে প্রতিনিধিত্ব করছেন।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন-
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু,
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে বিএনপি এককভাবে ২০৯টি আসন ছাড়াও শরিকদের মধ্যে গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে বিজয়ী হয়েছে।

অপরদিকে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে।

বিএনপি-জামায়াত জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।

২৯৯টি আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন: আলোচনায় থেকেও পরাজিত হলেন যেসব প্রার্থী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর