, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রাম মহানগরে এনসিপির ৩২ সদস্যের সমন্বয় কমিটি, নেতৃত্বে আরশাদুল হক


মীর আরশাদুল হক
প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৫ ৮:০৮ : অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের ৩২ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেছে। কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মীর আরশাদুল হককে।

আজ শনিবার বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ৮ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে।

যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে আছেন-মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন।

২৩ সদস্যের মধ্যে রয়েছেন মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, অ্যাডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), হৃদয় দত্ত, মোহাম্মদ আজাদ, আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন।

মীর আরশাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি এবং সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে মীর আরশাদুল হক বলেন, ‘আমি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। আমার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। চট্টগ্রাম মহানগরে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার দায়িত্ব পেয়েছি।’

আরও পড়ুন: চট্টগ্রাম কারাগার থেকে হাজতির পলায়ন: তদন্ত প্রতিবেদন ‘ধামাচাপা’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর