চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাভুক্ত ৩৫টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান স্বাক্ষরিত এসব কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন রাজনীতি সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
৩৫টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন যারা-
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড
আহ্বায়ক শামসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশদে আলম ও সদস্য সচিব সোলায়মান বাদশা।
৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড
আহ্বায়ক ইলিয়াছ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবলু ও সদস্য সচিব হাজী ওসমান গনী।
৫ নম্বর মোহরা ওয়ার্ড
আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন ছিদ্দিকী মামুন ও সদস্য সচিব আবু বকর ছিদ্দিক।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড
আহ্বায়ক হাসান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিজামুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউছুফ।
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড
আহ্বায়ক এনামুল হক ইমু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হাই ও সদস্য সচিব মিজানুর রহমান।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ড
আহ্বায়ক কাজী শামসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মনসুর ও সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান।
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড
আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ ও সদস্য সচিব সেলিম উদ্দিন।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড
আহ্বায়ক মুহাম্মদ সফিউল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মদ ও সদস্য সচিব নূর সেলিম বাঙ্গালী।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড
আহ্বায়ক খাজা আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু ও সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু।
১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড
আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন।
১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড
আহ্বায়ক সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ফয়েজ ও সদস্য সচিব সরওয়ার উদ্দিন।
১৬ নম্বর চকবাজার ওয়ার্ড
আহ্বায়ক মঞ্জুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহম্মেদ ও সদস্য সচিব জাহেদুল হক জাকু।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড
আহ্বায়ক এমরান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের ও সদস্য সচিব মহিউদ্দিন মিজান।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড
আহ্বায়ক মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব ও সদস্য সচিব আলী আজগর।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড
আহ্বায়ক এটিএম ফরিদুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ইউনুস ও সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম।
২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড
আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাছান আলী, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব সাব্বির আহম্মদ।
২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড
আহ্বায়ক আলী আব্বাস খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রানা ও সদস্য সচিব মো. আলমগীর।
২৫ নম্বর রামপুর ওয়ার্ড
আহ্বায়ক আবছারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার ও সদস্য সচিব মো. আলমগীর।
২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড
আহ্বায়ক খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আরজু ও সদস্য সচিব মো. ফারুক।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড
আহ্বায়ক কামাল উদ্দিন সর্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়া ও সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা।
২৮ নম্বর ডবলমুরিং ওয়ার্ড
আহ্বায়ক এস এম জামাল উদ্দিন জসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব ইয়াছিন রেজা রাজু।
২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড
আহ্বায়ক ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব শাহজাহান।
৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড
আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির আহম্মদ ও সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান।
৩১ নম্বর আলকরণ ওয়ার্ড
আহ্বায়ক আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মিয়া ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম।
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড
আহ্বায়ক আলাউদ্দিন আলী নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব ওসমান গনি।
৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড
আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মির্জা ও সদস্য সচিব জাহেদ আহমদ।
৩৪ নম্বর পশ্চিম পাথরঘাটা ওয়ার্ড
আহ্বায়ক মো. হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহিদুল হক সাহেদ ও সদস্য সচিব সালাউদ্দিন।
৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড
আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব মো. শাহজাহান।
৩৭ নম্বর হালিশহর মুনির নগর ওয়ার্ড
আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ও সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু।
৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড
আহ্বায়ক মো. লোকমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমিন ও সদস্য সচিব মঞ্জুর কাদের।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড
আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা ও সদস্য সচিব আলী আজম।
৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড
আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হাই ও সদস্য সচিব ইব্রাহিম খলিল।
৪৩ নম্বর আমিন শিল্প অঞ্চল সাংগঠনিক ওয়ার্ড
আহ্বায়ক আবদুল বাতেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ও সদস্য সচিব আব্দুল মান্নান।
৪৫ নম্বর চান্দগাঁও সাংগঠনিক ওয়ার্ড
আহ্বায়ক মো. নাছের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন ইমন ও সদস্য সচিব মোস্তফা কামাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রাম নগর বিএনপির ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০২৪ সালের ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ৪ নভেম্বর নগর বিএনপির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় নগরীর ৩৫টি ওয়ার্ডে কমিটি গঠন করলেন এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমান।
আরও পড়ুন: সমালোচনার মুখে চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন
