, | |

মূলপাতা দেশজুড়ে

৭০ দিনে কুরআন মুখস্থ করলেন ১৪ বছরের কিশোরী!


মাত্র ৭০ দিনে পবিত্র কুরআন মাজীদ হেফজ (মুখস্থ) করেছে নরসিংদীর আছমা আক্তার বৃষ্টি। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২৩ ৯:০১ : অপরাহ্ণ

মাত্র ৭০ দিনে পবিত্র কুরআন মাজীদ হেফজ (মুখস্থ) করেছেন আছমা আক্তার বৃষ্টি নামে ১৪ বছরের এক কিশোরী। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর আলগী কুহিনূর কালিম মহিলা মাদ্রাসা থেকে কোরআনের হেফজ করেছেন।

আছমা আক্তার রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে।

আজ শনিবার মাদ্রাসার পক্ষ থেকে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। এ

মাদ্রাসার শিক্ষকরা জানান, আছমা আক্তার বৃষ্টি রায়পুরার স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। হঠাৎ তার বাবার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ হওয়ার পথে। খবর পেয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান তাকে মনোহরদী এনে এ মাদ্রাসায় ভর্তি করেন। চার মাস আগে সাপ্তাহিক তালিমের বয়ানে হেফজের ফজিলত শুনে সে পবিত্র কুরআন মুখস্ত করার ইচ্ছা প্রকাশ করে। পরে তাকে হেফজ বিভাগে ভর্তি করা হয়। প্রথম দিনেই সে পাঁচ পৃষ্ঠা কুরআন মুখস্থ করে ফেলে। এভাবে পাঁচ পারা মুখস্ত করার পর দৈনিক ১০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে। ১৮ পারা শেষে দৈনিক ২০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে। এভাবে মাত্র ৭০ দিনে সে পুরো কুরআন মুখস্থ করে ফেলে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, ‘মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই ওই কিশোরীর মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে অনেক মেধাবী। তার ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৭০ দিনে হেফজ সম্পন্ন করেছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর