, | |

মূলপাতা আওয়ামী লীগ

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন মির্জা ফখরুল


ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশের সময় :১৮ জুন, ২০২৩ ৮:৩৭ : অপরাহ্ণ

‘আমরাও ভিসা নীতি তৈরি করবো’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এর কী উত্তর দেবো? আপনারাও ভিসা নীতি করেন দেখি। মূল কথা হচ্ছে জাতি চরম বিপদে আছে, এর থেকে উদ্ধার করতে হবে।’

আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এবার আর মানুষকে বোকা বানাতে পারবেন না। রাখাল বালক আর বাঘের কথা আমাদের মনে আছে। এবার আর রাখাল বালকের কথায় কেউ যাবে না, মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই। রাজপথে এর ফয়সালা হবে। কারণ কোনদিনও তারা ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, এটা কেউ বিশ্বাস করে না।’

আরও পড়ুন: বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণায় যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখতে চান কাদের

আমরা কাউকে খাটো করি না এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ তাজউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাউকেই স্মরণ করে না। আমি বলেছিলাম বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, এটা বলার পর আমার উপর ঝড় উঠল। খালেদা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে মুক্তিযোদ্ধা কে?’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ১৪ থেকে ১৫ বছর ধরে দেশের মানুষের ওপর ‘স্ট্রিমরোলার’ চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষের যদি জীবনযাত্রার মান উন্নত না হয়, খাদ্য যদি না থাকে, খাদ্যনিরাপত্তা যদি না থাকে, আয় যদি নিশ্চিত না হয়, সেটাকে উন্নয়ন বলা যায় কীভাবে? পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর