, | |

মূলপাতা দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২২ ২:৪৫ : অপরাহ্ণ

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। এরপর ১১টা ৪০ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপরই বিশেষ মোনাজাত সম্পন্ন হয়। মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ যাদের হত্যা করা হয়েছে তাদের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ, তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে দুপুরে দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর