, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা


প্রকাশের সময় :২১ আগস্ট, ২০২১ ১০:১৫ : অপরাহ্ণ

ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ শাখা যুবদলের কমিটি বিলুপ্ত করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সদস্য সচিব করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ গোলাম মাওলা শাহিনকে আহ্বায়ক ও খন্দকার এনামুল হক এনামকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনের মধ্যে কমিটির বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নিতে নির্দেশ দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর