, | |

মূলপাতা চট্ট-মেট্টো

অর্থমন্ত্রীকে চিটাগাং চেম্বার সভাপতি আমিরুল হকের ফুলেল শুভেচ্ছা


আজ সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ জুলাই, ২০২৬ ২:০৩ : অপরাহ্ণ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অর্থমন্ত্রী আমির খসরু। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চিটাগাং চেম্বারের নবনির্বাচিত সভাপতি ও চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক।

চট্টগ্রাম অঞ্চলে ৬টি বৃহৎ প্রকল্পের অনুমোদন দিয়ে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসায় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমিরুল হক বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে। আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) প্রকল্প, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্প, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন রেলপথ প্রকল্প, কক্সবাজারের রামুর রশিদনগরে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ প্রকল্প, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের চিত্র পাল্টে যাবে।

চেম্বার সভাপতি বলেন, চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হিসেবে অর্থমন্ত্রী বাণিজ্যিক রাজধানীর গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সেলিম রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, ইতালির অনারারী কনসাল মির্জা সালমান ইস্পাহানী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর,বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, চেম্বার পরিচালক এস এম সাইফুল আলম, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জাহিদুল হাসান, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও সরোয়ার আলম খান।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উৎসবমুখর পরিবেশে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৪ পরিচালক পদের সবকটিতেই জয় পায় ইউনাইটেড বিজনেস ফোরাম। নির্বাচনের পর নবনির্বাচিত পরিচালকদের গোপন ভোটে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক।

আরও পড়ুন: চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যে ‘ফর্মুলা’ দিলেন পিএইচপির হিরু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর