, | |

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল


চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২৫ ১০:৩৩ : অপরাহ্ণ

খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল দলের নাম ঘোষণা করবেন তিনি।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওইদিন সকাল ১০টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে নতুন দলের নাম ঘোষণা করবেন ইলিয়াস কাঞ্চন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এই দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন। মিলন দলটির নির্বাহী চেয়ারম্যান এবং শওকত মাহমুদ মহাসচিব হতে পারেন।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ জানান, নতুন দলে রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ সব অঙ্গনের লোকজন থাকবেন।

দেশের সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে দীর্ঘদিন ধরে সক্রিয় ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।

বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন। কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এবার এতে যুক্ত হলেন এই চিত্রনায়ক।

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আরও পড়ুন: ৫ আগস্ট সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর