, | |

মূলপাতা দেশজুড়ে

গণতন্ত্র মঞ্চের রোডমার্চ বহরে হামলা-ভাঙচুর, আহত ৩


আজ সন্ধ্যায় বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চ বহরের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৫ জুন, ২০২৩ ৮:৩৩ : অপরাহ্ণ

বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চ বহরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে।

সমাবেশ শেষে ফেরার পথে মঞ্চের গাড়ি বহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হামলায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

আহত দুজন হলেন-বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আইয়ুব আলী, শ্রমিক সংহতির ওসমান গণি এবং গাড়ি চালক শরিফ।

গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খান গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে রোডমার্চ শেষ করে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের গাড়ি বহরে হামলা চালায়। তারা আমাদের গাড়ি ভাঙচুর করে। এতে কয়েকজন আহত হয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর