বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা দেশজুড়ে

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ওপর হামলা


হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর ২০২২, ৭:২১ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ওপর অর্তিকত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে।

বরকত উল্লাহ বুলু নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন।

হামলায় বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন আহত হয়েছেন।

ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর