, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

দুদিনের ব্যবধানে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম


প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২২ ৮:১১ : অপরাহ্ণ

দেশের বাজারে মাত্র দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। এখন এই মানের প্রতি ভ‌রি স্বর্ণের দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা, যা আগে ৭৮ হাজার ৫৫৭ টাকায় বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার স্বর্ণের দাম বাড়ানো হয়। ওইদিন ভরিতে বাড়া‌নো হ‌য় ১ হাজার ৩৪১ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৫৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা যা এখন বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭১ টাকা।

আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত থাকছে

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর