, | |

মূলপাতা রাজধানী

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৬ ৯:৪৭ : পূর্বাহ্ণ

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ আহত সিএনজি চালককে উদ্ধার করে রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

আহত চালক শাহীনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের ছলিমাবাদের মৃত ভোলা শেখের ছেলে। যাত্রাবাড়ী এলাকায় সিএনজির গ্যারেজে থাকেন তিনি।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

আরও পড়ুন: শীত নামবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

Rajniti Sangbad


আরও খবর