, | |

মূলপাতা রাজধানী

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার লুট


রাজধানীর ধানমন্ডিতে আনাম র‍্যাংগস প্লাজায় পূরবী জুয়েলার্স দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৮ নভেম্বর, ২০২৬ ৫:৩৫ : অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে একটি জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংগস প্লাজায় পূরবী জুয়েলার্স এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্স নামে ওই দোকানটির মালিকের অভিযোগ, দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে অন্য চারজনকে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

আরও পড়ুন: ‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসতে বললেন রাশেদ খাঁন

Rajniti Sangbad


আরও খবর