, | |

মূলপাতা আন্তর্জাতিক

সৌদির বৃহৎ তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা


শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে ইরান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ মার্চ, ২০২৬ ২:১৫ : অপরাহ্ণ

শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে ইরান। আজ সোমবার এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, তেল শোধনাগারে হামলার ফলে সেখানে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আরামকোর গণমাধ্যম বিভাগ।

রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগর তীরবর্তী এই তেল শোধনাগারটি থেকে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।

এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে। বড় বড় সংরক্ষণ ট্যাংক রয়েছে। পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের বড় ভূমিকা আছে। তাই এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা রয়েছে।

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে জ্বালানি, পরিবহন ও খাদ্যপণ্যের দামও বাড়তে পারে, যা ইতোমধ্যেই উচ্চ মূল্যস্ফীতিতে ভোগা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

এছাড়া, ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথির সামরিক শাখা জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলার জবাবে তারা দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর