, | |

মূলপাতা আন্তর্জাতিক

কুয়েতে ইরানের মিসাইলের আঘাতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত


ইরানের মিসাইলের আঘাতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

কুয়েতে ইরানের মিসাইলের আঘাতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার দৃশ্য। তবে, এ ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

আজ সোমবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, কুয়েতের আকাশে উড়তে থাকা একটি মার্কিন এফ-১৫ ফাইটার জেট হঠাৎ করে বিধ্বস্ত হয়। অন্তত একজন পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর সূত্রগুলো জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে ক্রু বা পাইলটদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি থেকে একজন পুরুষ এবং একজন নারী পাইলট ইজেক্ট করেছেন।

কুয়েতের আল জাহরার কাছে হাইওয়ে-৭০-এ ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, একজন পাইলট প্যারাসুট দিয়ে নিচে নেমে আসছেন।

আল জাজিরা লাইভ আপডেটে জানানো হয়, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত আল-জাহরা শহরে ঘন ধোঁয়া উড়ছে। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এই ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। অসমর্থিত সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে, বিধ্বস্ত বিমানটি একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান।

আরও পড়ুন: সৌদির বৃহৎ তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর