, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার নিহত


ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুর। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৫ : অপরাহ্ণ

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে যে সিরিজ হামলা চালিয়েছে, তাতে এই দুই শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। মোহাম্মদ পাকপুর আইআরজিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং আমির নাসিরজাদেহ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম নীতিনির্ধারক ছিলেন।

হামলার পর থেকেই তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন সংশ্লিষ্ট সূত্রগুলো তাদের মৃত্যুর বিষয়টি সামনে আনলেও তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

এর আগে রয়টার্স একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ছিলেন না। নিরাপত্তার খাতিরে তাঁকে আগেই একটি গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।

আজ সকালে তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে যৌথভাবে ভয়ংকর হামলা চালায় মিত্র দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবনকে। পাশাপাশি মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনাসহ অন্যান্য স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধশতাধিক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর