, | |

মূলপাতা রাজধানী

ধানমন্ডিতে মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, সাত নেতাকর্মী আটক


রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী আটক। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়।

এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যান।

মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের সিনিয়র হকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর