, | |

মূলপাতা খেলা

হঠাৎ সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির


সাকিব আল হাসান। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ জানুয়ারি, ২০২৬ ৭:৩০ : পূর্বাহ্ণ

সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা।

গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেন বলেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবেন কি না, জানতে চাওয়া হয়েছে তার কাছে। সাকিব বলেছেন যে তিনি খেলতে চান। তাই বোর্ড থেকে সাকিবকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব আল হাসান। সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেননি আর। ফলে দেশের মাটিতে জাতীয় দলের হয়েও আর তার খেলা হয়নি। জাতীয় দলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের বাইরে বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন তিনি।

সাকিব আল হাসানের নামে জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা রয়েছে। এছাড়া, দুদকেও তার বিরুদ্ধে মামলা আছে। তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ভারতের কূটচালে বাংলাদেশ বাদ, বিশ্বকাপে জায়গা পেলো স্কটল্যান্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর