, | |

মূলপাতা খেলা

ভারতের কূটচালে বাংলাদেশ বাদ, বিশ্বকাপে জায়গা পেলো স্কটল্যান্ড


স্কটল্যান্ড টিম। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০৪ : অপরাহ্ণ

ভারতের কূটচালে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টাইগারদের জায়াগায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ শনিবার ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে এখনও আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ সংক্রান্ত যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে আইসিসি জানিয়ে দিয়েছে যে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। এ নিয়ে গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ছিল মূল আলোচনা। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেওয়া হয়-বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল, নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতের মাটিতে তারা কিছুতেই খেলবে না।

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইসিসিকে কড়া হুঁশিয়ারি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেন, ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ।

শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। তবে ডিআরসি সেই আপিল খারিজ করে দেয় এবং আইসিসির সিদ্ধান্ত বহাল রাখে।

আরও পড়ুন: নতি স্বীকার করবে না বাংলাদেশ, আইসিসিকে হুঁশিয়ারি আসিফ নজরুলের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর