, | |

মূলপাতা বিএনপি

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০৯ : অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অবস্থিত ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন তারেক রহমান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন তিনি।

কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাচ্ছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

আরও পড়ুন: তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর