, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

ছাত্রশিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারি হলেন যারা


ছাত্রশিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২৫ ৬:২১ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে ২০২৬ মেয়াদের জন্য তারা নির্বাচিত হন।

সম্মেলনে ছাত্রশিবিরের মোট ৫ হাজার ৭৪২ জন সদস্য ভোট দেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী, সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম।

ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ও নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার।

নুরুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

সিবগাতুল্লাহ সিবগা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন। তিনি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।

আরও পড়ুন: লাখো মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর