, | |

মূলপাতা জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ


খোদা বকশ চৌধুরী। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:২১ : পূর্বাহ্ণ

আলোচনা-সমালোচনার মাঝে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

ওই গেজেটে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে গত ২০ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

শাহবাগে সমাবেশের বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা (জাহাঙ্গীর আলম চৌধুরী) ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে (খোদা বকশ চৌধুরী) জনতার সামনে এসে বলতে হবে, গত এক সপ্তাহে তারা কতটুকু এগিয়েছেন। এর জবাব দিতে না পারলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

ইনকিলাব মঞ্চের এই আলটিমেটামের পর গুঞ্জন ওঠে, উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করতে যাচ্ছে সরকার। তাতে উঠে আসে খোদা বকশ চৌধুরীর নাম। শোনা যায়, তাকে সরিয়ে দেওয়া হতে পারে। এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছিল। তারই মাঝে অবশেষে নিজেই দায়িত্ব ছাড়লেন খোদা বকশ চৌধুরী।

গত বছরের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: দেশে ফিরে তারেক রহমান কোথায় যাবেন, কী করবেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর