, | |

মূলপাতা বিএনপি

লন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান


ঢাকা শাহজালাল বিমানবন্দর ডা. জুবাইদা রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২৫ ১০:০৭ : পূর্বাহ্ণ

শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা শাহজালাল বিমানবন্দর ছাড়েন তিনি।

জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করতেই ডা. জোবায়দা রহমান পুনরায় লন্ডনে ফিরছেন। আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জোবাইদা রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা নামের আরেকজনেরও টিকিট বুকিং রয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জোবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর