, | |

মূলপাতা আইন-আদালত

প্রিজনভ্যানে কী নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ইনু?


আজ প্রিজনভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৫ ৬:১২ : অপরাহ্ণ

প্রিজনভ্যানে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। পরে জেদ করে লোহার রড ধরে চলন্ত গাড়িতে দাঁড়িয়ে থাকেন তিনি।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় প্রিজনভ্যানে এ ঘটনা ঘটে।

এ দিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। এজন্য হাসানুল হক ইনুকে সকাল ৯টা ১৮ মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

দুপুর ১২টার দিকে কারাগারের উদ্দেশ্য নেওয়ার জন্য হাজতখানা থেকে হাসানুল হক ইনুকে বের করা হয়। এ সময় পুলিশ তাকে তাড়াহুড়ো করে বের করতে চায়। তখন তিনি দাঁড়িয়ে যান।

পুলিশকে উদ্দেশ করে হাসানুল হক ইনু বলেন, ‘ধাক্কান কেন?’ তখন পুলিশ সদস্য বলেন, ‘ধাক্কাচ্ছি না।’ পরে তাকে আস্তে আস্তে প্রিজনভ্যানের দিকে নেওয়া হয়। এ সময় তার দুহাত পিছমোড়া বাঁধা ছিল।

 

পরে প্রিজনভ্যানের সামনের অংশে পৌঁছে দাঁড়িয়ে থাকেন ইনু। তখন পুলিশ সদস্য বলেন, ‘বসতে হবে।’ হাসানুল হক ইনু বলেন, ‘কর্তৃপক্ষ কি বলেছেন, দাঁড়িয়ে যেতে পারবো না?’

এ সময় পুলিশ সদস্য বলেন, ‘হ্যাঁ, দাঁড়িয়ে যেতে পারবেন না।’ তখন ইনু বলেন, ‘আপনি অর্ডার দেখান। খামাখা সিনক্রিয়েট করছেন কেন?’

জবাবে পুলিশ সদস্য বলেন, ‘আমাদের অর্ডার আছে।’ তখন ইনু আবারও বলেন, ‘অর্ডার দেখান।’ পরে পুলিশ সদস্য চলে যান।

তখন প্রিজনভ্যানে লোহার রড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইনুকে। এ সময় গাড়ি চলন্ত অবস্থায় ছিল।

মামলার অভিযোগে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন হাসানুল হক ইনু।

এ বছরের ১৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুন্সা জেবিন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্তে জানা যায়, ইনুর চারটি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথবাহিনী প্রধানের সাক্ষাৎ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর