, | |

মূলপাতা খেলা

বিসিবি নির্বাচন: বুলবুল-ফারুকসহ পরিচালক পদে জয়ী হলেন যারা


বিসিবির দুই নির্বাচিত পরিচালক আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৬ অক্টোবর, ২০২৫ ৬:৫২ : অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা নাটকীয়তার পর অবেশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আর এই নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ ২৩জন প্রার্থী। এছাড়া এনএসসি কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

বিসিবির পরিচালনা পর্ষদে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

এছাড়া এনএসসি কোটায় পরিচালক হয়েছেন ২ জন। তারা হলেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

আজ রাতে নির্বাচিত ২৫ পরিচালকের ভোটাভুটিতে বিসিবির সভাপতি ও ২ সহ-সভাপতি নির্বাচিত হবেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন থেকে তামিমসহ আরও যারা সরে দাঁড়ালেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর