, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আব্দুল আউয়াল


মোহাম্মদ আব্দুল আউয়াল
প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩ : অপরাহ্ণ

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি এর আগে নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ থেকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।

অপরদিকে, চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন জেলা প্রশাসক আব্দুল আউয়াল শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডিসি পদে রদবদল করছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট দেশের ৬টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

আরও পড়ুন:

চিটাগাং চেম্বারের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা!

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক ১ মাসের জন্য স্থগিত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর