, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বরগুনায় এনসিপির সমাবেশে জনসমুদ্র


আজ বরগুনায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এনসিপির সমাবেশে লাখো মানুষের ঢল নামে। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৪ জুলাই, ২০২৫ ৮:১৪ : অপরাহ্ণ

জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছে। সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে।

আজ সোমবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের আগে বিকেল সাড়ে চারটার দিকে টাউন হলের সামনে থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণ এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এনসিপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাকে ঘিরে প্রধান প্রধান সড়কে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকা সাজানো হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস ইসলাম, মুখপাত্র সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা প্রমুখ।

পদযাত্রা শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজি আর দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম, এই চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম, সেই সিস্টেমের পতন চাই। কিন্তু দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল।’

 

পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা কয়েক দিন আগে ঢাকায় দেখেছেন, এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কী বীভৎসভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়?’

এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপনাদের সন্তানকে ঢাকা শহরে হত্যা করা হয়েছে, আপনারা প্রতিবাদ তৈরি করুন।’

নাহিদ ইসলাম বলেন, ‘গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আমরা চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেব না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। আমরা বাংলাদেশে ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হতে দেবো না।’

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে আমরাই জিতব। তরুণ প্রজন্ম দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা জানতাম হাসিনা নাকি দক্ষিণাঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আজ আমরা বরগুনায় এসে দেখি, এখানের রাস্তাঘাট গর্ত আর পানিতে ভেসে যাচ্ছে।’

আরও পড়ুন: এই দিনে শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেন হাসিনা, ফুঁসে ওঠে বাংলাদেশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর