, | |

মূলপাতা বিএনপি

অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল


প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৫ ৪:০২ : অপরাহ্ণ

হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবীর খান বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। বইমেলার ওই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের সময় প্রচুর ধুলাবালির কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর গত দুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, যার ফলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয়।

শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন ৭৮ বছর বয়সী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর তাকে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়।

২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম। এরপর তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান।

আরও পড়ুন: 

আওয়ামী লীগ আর করবো না, আদালতে কামাল মজুমদার

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

যাদের হাতে উঠলো এবারের অস্কার পুরস্কার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর