চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন মারা গেছেন।
আজ বুধবার সকাল ৮টার দিকে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আজ রাত ৯ টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আনজুমান ট্রাস্টের পক্ষে অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার জানান, মুহাম্মদ মহসিন সকালে হুজুর সাবির শাহের ইমামতিতে ফজরের নামাজ আদায় করেন। পরে শরীর খারাপ লাগলে হুজুর উনাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি সকাল ৮টায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মুহাম্মদ মহসিন এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
