, | |

মূলপাতা আওয়ামী লীগ

আ.লীগের কেন্দ্রীয় অফিস এখন ছাত্র-জনতার কার্যালয়


রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস
প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৪ ১১:৩২ : অপরাহ্ণ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে ‘সাধারণ ছাত্র-জনতার কার্যালয়ের’ ব্যানার লাগানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ ব্যানার দেখা যায়।

গত বুধবার বিকেলে কয়েকজন এ ব্যানারটি লাগিয়েছে। তবে কাদের পক্ষ থেকে এ ব্যানার লাগানো হয়েছে তা নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ থেকে পালিয়ে যান। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া নেতাদের মারধর, হত্যা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

এ অবস্থায় আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। তবে কেউ কেউ দেশ ছেড়েছেন। ইতিমধ্যে ঢাকা শাহজালাল বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার বিকেলে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড।

আরও পড়ুন:

সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগকে নিষিদ্ধ করার দাবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিচিতি জেনে নিন

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টা যা ঘটেছিল

আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা কে কোথায়

পালাতে গিয়ে বিমানবন্দরে আটক মেজর জেনারেল জিয়াউল আহসান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর