, | |

মূলপাতা বিএনপি

দেশ সঠিকভাবে চললে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটতো না: মঈন খান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২৪ ৬:২১ : অপরাহ্ণ

দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, ব্যাংক ডাকাতির ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে বলেই দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কারারুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বাসায় গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তার পরিবারের খোঁজখবর নেন ড. মঈন খান।

বিএনপির এ নেতা বলেন, সীমান্তে হত্যা সরকারের ব্যর্থতা। শুধু রাজনৈতিক স্থিতিবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেনি আওয়ামী লীগ, তারা দেশের অর্থনীতিও ধ্বংস করে দিয়েছে। বন্দুকের জোরে মানুষের ওপর অত্যাচার করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।

আরও পড়ুন:

বান্দরবানে সোনালী ব্যাংকে কুকি-চিনের হানা, টাকা-অস্ত্র লুট, ম্যানেজার অপহরণ

এবার দিনদুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর