, | |

মূলপাতা দেশজুড়ে

মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে নৌকার প্রার্থীর সমর্থক নিহত


নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২৪ ১০:৫২ : পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (সদর) আসনে জিল্লুর রহমান (৪৫) নামে নৌকার এক সমর্থক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মীরকাদিমের রিকাবিবাজার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত জিল্লুর রহমান মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। তিনি মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন।

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘পৌরসভার সাবেক মেয়র শাহীন ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

নিহত জিল্লুরকে নিজের সমর্থক দাবি করে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই ফোনে বলতে চাচ্ছি না। তদন্তাধীন বিষয়ে এভাবে বলা ঠিক হবে না।

সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর