, | |

মূলপাতা দেশজুড়ে

বগুড়ায় প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত


আজ দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৩ ৪:০৭ : অপরাহ্ণ

বগুড়ায় প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোবরার দুপুর সোয়া ১টার দিকে জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিমানে পাইলটসহ দুজন ছিলেন। তারা আহত হয়েছেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, ‘বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।’

স্থানীয়রা জানান, বিমানটি দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসার সময় ঘুরতে থাকে। একপর্যায়ে সেটি শিমুলিয়া গ্রামের শাহ্ জামান এবং সাজুর বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে আছড়ে পড়ে। বিমানটি এমনভাবে পড়েছে, সামনের অংশ মাটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন বিমানের ভেতর থেকে দুই পাইলটকে অক্ষত অবস্থায় বের হতে সহযোগিতা করেন। খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর