, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

পতন যখন শুরু হয়, মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয়: কাদের


মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২২ ৫:৪১ : অপরাহ্ণ

পতন যখন শুরু হয়, মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে পস্তাতে হবে।

আজ রোববার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা সম্ভব নয়। ১০ ডিসেম্বর আবারও প্রমাণ হয়ে গেছে। এখন সেমিফাইনাল চলছে আগামী বছর ডিসেম্বর-জানুয়ারিতে আসল খেলা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির যেসব নেতারা খারাপ ভাষায় কথা বলছেন তাদের তালিকা করে সমুচিত জবাব দেওয়া হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর