, | |

মূলপাতা দেশজুড়ে

রাতে নিখোঁজ, সকালে প্রাইভেটকারে মিললো শিক্ষক দম্পতির মরদেহ


বৃহস্পতিবার ভোরে টঙ্গির হায়দ্রাবাদ ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে শিক্ষক দম্পতির মরদেহ পাওয়া যায়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২২ ১১:২৩ : পূর্বাহ্ণ

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোররাতে টঙ্গীর নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের পরিচয়-গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন এবং তার স্ত্রী আমজাদ আলী স্কুলের শিক্ষিকা ডলি আক্তার।

মৃত শিক্ষক দম্পতির ছেলে মো. মিরাজ জানান, টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে একই গাড়িতে করে শিক্ষক দম্পতি তাদের স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজাখুঁজি করেও তা‌দের কোনো সন্ধান পাওয়া যায়‌নি।

ভোরের দিকে হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে গাড়ির ভেতর থে‌কে তাদের উদ্ধার ক‌রে প্রথমে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগরের গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে হায়দ্রাবাদ ব্রিজের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাদের মরদেহ। প্রাথমিক পর্যবেক্ষণে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর