, | |

মূলপাতা জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে দেশে আলোকসজ্জা না করার নির্দেশ


প্রকাশের সময় :৭ জুলাই, ২০২২ ৬:৩৯ : অপরাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে আলোজসজ্জা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। কোনো ধরনের অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়ার স্বাক্ষর সংবলিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর